Dhaka Mail Logo

জাতীয়

রাড্ডায় হামলা ও লুটপাটের ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা নূর আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

‎রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।

আরও পড়ুন: শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ

তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নূর আলম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর তাকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
‎
‎একেএস/এআরএম