শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। 

শুক্রবার (২ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে পাঁচ যাত্রীর কাছ থেকে ৫৯৫ কার্টন সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি গৌরী ক্রিম এবং অপর এক যাত্রীর কাছ থেকে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকাগামী ইউএল-১৮৯ ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশিতে মোহাম্মদ রোবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট জব্দ করা হয়।

এ ছাড়া মোছা. রাবেয়া বেগমের ব্যাগেজ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে, ভারতের মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটে আসা মোবারক হোসেনের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর