জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে এরশাদুল হক রতন (৫০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধারের কাজ চালায়। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কাজ চলছে।
নিহতের প্রতিবেশী আশরাফ জানান, সলিমুল্লাহ রোডে থাকা বাসাটি থেকে পচা গন্ধ বের হচ্ছিলো। তখন প্রতিবেশীরা জরুরি সেবা ‘৯৯৯’ কল দেন। এরপর পুলিশ আসে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, রতন বাসায় একা থাকতেন। তার সঙ্গে বাবা মা পরিবারের কেউ থাকতো না। ধারণা করা হচ্ছে, রতন গত তিন চারদিন আগে মারা গেছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে একাধিকবার করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমআইকে/এমআই