নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ এএম
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয়ে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
এসময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসর কালো ফুলহাতা শার্ট। তার আনুমানিক বয়স ৫০ বছর।
তবে উদ্ধারের সময় শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে নৌ পুলিশ জানিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও কন্টেইনার পোর্টের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মেহেদী মাসুদ জানান, নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে।
এএম