জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময়ে বিভিন্ন অপরাধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম ও ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ১০২ জন, মিরপুর বিভাগে ৮০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা, ৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুজন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম, ১৫০টি এয়ারটেল সিম এবং ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর তুরাগ, শেরেবাংলা নগর, বংশাল ও হাজারীবাগ থানা পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৭ জনকে গ্রেফতার করেছে।
তুরাগ থানার অভিযানে ৯ জনকে গ্রেফতার হয়েছে। তারা হলেন- মঈন আহমেদ (২৪), আহাদ হোসেন (২০), মো. আলামিন (৩০), শিখা আক্তার (৩৪), মো. আলামিন (৭০), মো. হৃদয় (২১), মো. আরিফুর রহমান রাজু (৩৩), মিরাজ আহমেদ ও মো. সাইফুল ইসলাম।
শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেফতার হয়েছে। তারা হলেন- জিএম নজরুল ইসলাম (৭৫), মোছা. মাকছুদা ইসলাম (৬৫), মো. রকিব মোল্লা (২৪), মো. হৃদয় প্রমানিক (৩৩), মো. নাহিদ (২৪), মো. বাবু মিয়া (২২), মো. হাফিজুল ইসলাম (২৩), মো. শুভ রহমান (১৯), নয়ন দাস (২১) ও মো. সজিব (২৫)।
বংশাল থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার হয়েছে। তারা হলেন-মো. মীর নাজমুল সাকিব, মো. রফিকুল ইসলাম (২৯), মো. সোলাইমান মোড়ল ওরফে সোলায়মান (৩৩), নুর মোহাম্মদ (৩৫), মো. বাবু (৩২), বিল্লাল হোসেন ওরফে বেল্লাল ওরফে বেলাল (৩৫), ফারুক সরকার (৩৯), মো. জিসান (২৫) ও মো. সুমন (২১)।
অন্যদিকে হাজারীবাগ থানা পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. কবির খান (৩২), মো. বাদশা মিয়া, মো. রবিন (২০), মো. রেজাউল করিম মানিক (৩৩), মো. সানাউল্লাহ (২০), মো. শহিদুল ইসলাম (২৬), মো. সুমন (৪১), সুলতান (২২), মো. সাব্বির (১৯), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. নয়ন বিশ্বাস (৩২), মো. ফারুক (৪০), মো. তানভীর (১৯), মো. শামীম (৩৩), মো. মিজান (৩৮), মো. ইউনুস (২১), রাকিব হোসেন (২৩), মো. শাহরিয়ার আলম (৩৪) ও মো. মোশারফ (৪৫)।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআইকে/এএম