মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালিবাগ থেকে উদ্ধার চোরাই গাড়ি বুঝে পেল মালিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

মালিবাগ থেকে উদ্ধার চোরাই গাড়ি বুঝে পেল মালিক
মালিবাগ থেকে উদ্ধার চোরাই গাড়ি বুঝে পেল মালিক

রাজধানীর মৌচাক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা। পরে গাড়িটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মৌচাক ফরচুন মার্কেটের সামনে মূল সড়কে দায়িত্ব পালনকালে প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় দেখতে পান ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়।

পুলিশের ভাষ্য, মালিক পুলিশকে জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে পল্টন মডেল থানার কাকরাইল এলাকা থেকে গাড়িতে থাকা ২৭ লাখ ২০ হাজার টাকাসহ প্রাইভেটকারটি নিয়ে চালক পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, গাড়িটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান চালানোর পর পল্টন মডেল থানায় অভিযোগ করেন মালিক। পরে স্থানীয় লোকজন ও গাড়ির মালিকের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। তবে গাড়ির ভেতরে কোনো টাকা পাওয়া যায়নি।

এদিকে উদ্ধার হওয়া প্রাইভেটকারটি পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সবুজবাগ ট্রাফিক জোনের সদস্যরা।

চোরাই গাড়িটি ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিক।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর