Dhaka Mail Logo

জাতীয়

দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসির সূত্র জানান, আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর), বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর), শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  তিনধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হওয়ার কথা ছিলো তা আপাতত হচ্ছে না। 

স্থানীয় সরকার নির্বাচানের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ আয়োজন করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো.আব্দুল মমিন সরকার ঢাকা মেইলকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সমানে রেখে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিলো যা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে আমরা আবার ব্যবস্থা নেব।

জানা যায়, চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিলো ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে এসে নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এমএইচএইচ/এআরএম