Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে শান্ত ফিলিং স্টেশনের পাশে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

রাজধানীর কদমতলী এলাকায় শান্ত ফিলিং স্টেশনের পাশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া বাসটির নাম ঠিকানা পরিবহন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

‎তিনি জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে সংবাদ পেয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বাসের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশের মেইন রোডে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাসটি মেইন রোডে পার্কিং করা অবস্থায় ছিল। চালক ঘুমন্ত অবস্থায় ছিল তবে কোনো হতাহতের ঘটনা নেই। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

‎একেএস/এফএ