শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সন্ধ্যার পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

আহত রিকশাচালকের নাম মো. বিল্লাল হোসেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের বাসিন্দা।

‎এ বিষয়ে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘সন্ধ্যার পর যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

‎তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।’

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর