Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৪৪০৭ মামলা

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ৪৪০৭টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। এসব মামলা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ১০৮ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৭ টি মামলা হয়েছে।

‎অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৯৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ মোট ১১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫১টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০১৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এছাড়াও, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

‎একেএস/এআরএম