১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী–গুলিস্তান ফ্লাইওভারের (মেয়র হানিফ ফ্লাইওভার) ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান এ ঘটনায় সুমন নামের আরো একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কবিরের ওয়ারী থানার গোপীবাগের নুর ইসলামের ছেলে। আহত সুমন মিয়া বগুড়া জেলার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
এমএমআর/এফএ