Dhaka Mail Logo

জাতীয়

বসিলায় ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম

‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

‎আটককৃত হলো- মো. শাওন কায়ছার।

‎বসিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাটারচর থেকে অটোরিকশায় করে একটি ট্রাভেল ব্যাগ নিয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদপুর থানার বসিলা ক্যাম্পের চেকপোস্টে তার গতিরোধ করা হয়। পরে তার সঙ্গে থাকা গাঢ় বাদামি রঙের ট্রাভেল ব্যাগ খুলে সন্দেহজনক পোটলা দেখা যায়। পরে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি পোটলা তল্লাশি করে ছয় কেজি গাজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এএম