রাজধানীর আদাবর এলাকার একটি খাল থেকে অজ্ঞাত নারীর দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত দেহাংশের মধ্যে নারীর মাথা ও হাতের অংশ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আদাবর ১০ নম্বর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি এসব দেহাংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নারীর দেহের খণ্ডিত অন্যান্য অংশ উদ্ধারে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘নারীর পরিচয় শনাক্তে সিআইডির টিমকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, আমরা দেহাংশের বাকি অংশ উদ্ধারে কাজ করছি।’
একেএস/এএম




