Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

রাজধানীতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালবাগ থানার শহীদ নগর তিন নাম্বারের ফালা মসজিদ গলির ১০/২ নাম্বার বাড়ির দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি চার হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন। রুমটিতে তিনি একাই থাকতেন। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা রয়েছে- ৩১২ জগন্নাথ সাহা রোড। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান, এডিসি ও লালবাগ থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, দুই-তিন পূর্বেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।

এমআইকে/এফএ