শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

 খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানি থেকে জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবদুল্লাহ (৩৩)। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ। 

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল দশটার দিকে হত্যার শিকার জজ মিয়ার মরদেহ জিরানি খাল থেকে উদ্ধার করে পুলিশ। প্রথম দিকে তার পরিচয় মিলছিল না। এজন্য তারা আঙুলের ছাপ নেন। পরে ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত হলে দেখা যায়, তার নাম জজ মিয়া। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। জজ মিয়া রাজধানীর খিলগাঁওয়ে থাকতেন বলে জানতে পারে পুলিশ।    

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার জজ মিয়া খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে তাকে কোন এক পর্যায়ে আব্দুল্লাহ ও অন্যরা মিলে তাকে চাকু দিয়ে হত্যা করে। এরপর হত্যাকারীরা তার মরদেহটি সিএনজিচালিত অটোরিকশায় করে জিরানি খালের কাছে নিয়ে যায় এবং পারে মরদেহটি পানিতে ফেলে দেয় তারা। এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ খান ঢাকা মেইলকে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে তিনি এ হত্যায় জড়িত বলে স্বীকার করেছেন। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। 

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর