Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদেরকে বদলি করা হয়।

‎বদলিকৃত কর্মকর্তারা হলেন- সাজিয়া আফরোজ সুমাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলে করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। 

নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। 

আর খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার থেকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎একেএস/এআরএম