Dhaka Mail Logo

জাতীয়

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

বেসরকারি স্কুল-কলেজের ৬৪১ শিক্ষক-কর্মচারীকে নতুন করে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় ৩ হাজার ৯৫ শিক্ষককে বিএড স্কেল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, নতুন করে এমপিওভুক্তির তালিকায় স্কুল পর্যায়ের ৩৭৮ জন এবং কলেজ পর্যায়ের ২৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

স্কুলের ৩৭৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩০ জন, চট্টগ্রামের ১৬ জন, কুমিল্লার ১০ জন, ঢাকার ৬৬ জন, খুলনার ১৩ জন, ময়মনসিংহের ৩৮ জন, রাজশাহীর ১২৬ জন, রংপুরের ৬৩ জন এবং সিলেটের ১৬ জন রয়েছেন।

অন্যদিকে, কলেজ পর্যায়ের ২৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৯ জন, চট্টগ্রামের ৩ জন, কুমিল্লার ৬ জন, ঢাকার ৪৬ জন, খুলনার ৫৮ জন, ময়মনসিংহের ২০ জন, রাজশাহীর ১০২ জন, রংপুরের ১১ জন এবং সিলেটের ৮ জন রয়েছেন।

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, স্কুল ও কলেজ উভয় পর্যায়েই রাজশাহী অঞ্চলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি। স্কুল পর্যায়ে রাজশাহী অঞ্চলের ১২৬ জন এবং কলেজ পর্যায়ে ১০২ জন নতুন করে এমপিওভুক্ত হয়েছেন।

ফলে নতুন এমপিওভুক্তির তালিকায় স্কুল ও কলেজ দুই পর্যায়েই রাজশাহী অঞ্চলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা সর্বোচ্চ।

এম/এআরএম