বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
চার মাদরাসা শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ

দাখিলস্তরের ইংরেজি বিষয়ের আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় ২৬ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণে অংশ না নেওয়ায় মনোনীত মাদরাসার ২৬ ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে। অধিদফতরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখার সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শাতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) গত ৩০ আগস্ট থেকে দাখিলস্তরের ২২২তম বিষয়ভিত্তিক (ইংরেজি) আবাসিক প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণের জন্য গত ১৯ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের তালিকা মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে সংযুক্ত তালিকায় থাকা মাদরাসাগুলোর ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা নির্ধারিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণে অনুপস্থিত থেকে তারা মাদরাসা শিক্ষা অধিদফতরের আদেশ অমান্য করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনুপস্থিতি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮(গ) বিধি অমান্যের শামিল।

এর আগে মনোনীত প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদফতর গত ৬ জুলাই ‘মনোনীত প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ সংক্রান্ত’ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সংযুক্ত তালিকায় থাকা মাদরাসার সুপার ও ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকরা ওই নির্দেশনাও অমান্য করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায়, কেন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর