Dhaka Mail Logo

জাতীয়

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

ইরান নিয়ন্ত্রিত অতিগুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো বাধা নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো বাধা পাবে না। মক্কা প্যাক্ট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই, সদস্য দেশ থেকে আমন্ত্রণ এলে এতে যুক্ত হবে তেহরানও।’

Humaiun-Kobir–Jalil-Rahimi
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাতের মুহূর্ত

তিনি আরও বলেন, ‘ইরানবিরোধী কোনো জোট নয় মক্কা প্যাক্ট, এটি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানায় তেহরান।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরানও। বন্ধ করে দেয় হরমুজ প্রণালি।

গুরুত্বপূর্ণ এই নৌপথে আধিপত্য বিস্তার এবং দখল নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালি এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছে ইরান। দেশটির মর্জিতেই ওই নৌপথ দিয়ে চলাচল করতে পারছে বিভিন্ন দেশের জাহাজ।

এএইচ