বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালী নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালী নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি পথ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর এ নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরান ও ওমান। 

বিবৃতিতে হরমুজ প্রণালীতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নৌপথ চালুর প্রস্তাব দিয়েছে দুই দেশ। 

ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি সাময়িক নৌপথ চালু এবং প্রণালীতে থাকা মাইন অপসারণের লক্ষ্যে ধাপে ধাপে একটি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী নৌপথ চালু এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেও আলোচনা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ইরান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর আল বুসাইদি বলেন, শিগগিরই প্রণালীতে একটি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও স্থায়ী সমাধানের বিষয়টি পরে নির্ধারণ করা হবে। শান্তি, সহযোগিতা, স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রস্তাবিত সমঝোতা দেখিয়েছে যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকারের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান আলোচনা চালিয়ে আসছে। আঞ্চলিক সংঘাতের কয়েক মাস পর ইরান-যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে কৌশলগত এই জলপথ।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর