Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীকে লেখা ট্রাম্পের চিঠিতে কী আছে!

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার আপনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি তা ভুলব না।’ এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তিনি ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।’

আরও পড়ুন

বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, দাবি মার্কিন বিশেষ দূতের

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও ব্যক্তিগত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে একটি ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি মনে করেন।

চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের জন্য শুভকামনা জানান ডোনাল্ড ট্রাম্প।

জেবি