Dhaka Mail Logo

জাতীয়

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।

রোববার (৩০ আগস্ট) দুই বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-শফিক 

ফোরামের দফতর সম্পাদক মো. আজহারুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদা খানম ও মো. নূরুল করিম ভূঁইয়া।

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, সেলিম আহমদ, মো. নূরুল হাফিজ এবং সাইয়েদ এ জেদ মোরশেদ আলী।

BCS2

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. জয়নুল আবেদীন ও ফাতেমা তুল জান্নাত। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন এটিএম শরিফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আলীমুন রাজীব। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহেদ মোস্তফাকে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—দফতর সম্পাদক মো. আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, সমাজকল্যাণ সম্পাদক তারেক মোহাম্মদ জাকারিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তাহসিনা বেগম এবং গবেষণা বিষয়ক সম্পাদক ড. সফিকুল ইসলাম।

আরও পড়ুন

৪৮তম বিশেষ বিসিএসে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ৭ সেপ্টেম্বর

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম মিনারা নাজমীন, কাজী শহিদুল ইসলাম, মো. হাসান হাবিব, মোহাম্মদ আশরাফুল আফছার, সুষমা সুলতানা, আফিয়া আক্তার, মোসা. শরিফুন্নেসা, মো. হেমায়েত উদ্দিন, কাজী নুরুল ইসলাম, আলমগীর কবির, ড. মোছাং. শিরিন শবনম ও আব্দুল কাদের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটি ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদে ২৫তম বিসিএস প্রশাসন ফোরামের কার্যক্রম পরিচালনা করবে।

জেবি