নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম
নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলার এসপি মোহাম্মদ হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুর জেলার এসপি ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
বদলির আদেশে বলা হয়, এ আদেশ কার্যকর করা হবে।
একেএস/এএস