রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

ডিএমপিতে বড় রদবদল, ৮ পুলিশ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

ডিএমপিতে বড় রদবদল, ৮ পুলিশ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
ডিএমপির লোগো।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

‎রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের রদবদল করা হয়।

‎রদবদল হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

‎পাশাপাশি, ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।
‎আদেশে বলা হয়, এ আদেশ অতিবিলম্বে কার্যকর করা হবে।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর