Dhaka Mail Logo

জাতীয়

কড়াইলে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক কারবার, গ্রেফতার ৩ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে কবুতর পালন ও সমিতির আড়ালে মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেফতার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

এসময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক কারবারের অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা (৩৮), নুরুন্নাহার (৪০), আশরাদুল ইসলাম (২৮)।

শনিবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) জানায়, তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় গোপন তথ্যের ভিত্তিতে কবুতর মমিনের কবুতরের দোকান, তার পরিচালিত সমিতি ঘর, তার পরিচালিত বিকাশের দোকান এবং তার বসত ঘরে তল্লাশি চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম৷

এসময় মমিনের ঘর থেকে হেরোইন-৬১০ গ্রাম, ইয়াবা-২৫৩ পিস, বিদেশী মদ-২ বোতল, গাঁজা-২০০ গ্রাম ও মাদক ব্যবসার ৪৩ লাখ ৬ হাজার ১৪০ নগদ টাকা উদ্ধার করা হয়।

মমিনের স্ত্রী নরুন্নাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে মাদক কারবারের অর্থ নিজস্ব বিকাশ চ্যানেলের মাধ্যমে লেনদেন করতেন। 

এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। মানলায় আটক তিনজন ছাড়াও পলাতক মমিন (পলাতক)-কে আসামি করা হয়েছে। 

এমআইকে/এএম