বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুর-আদাবরে গভীর রাতে পুলিশের অভিযান, আটক শতাধিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ এএম

শেয়ার করুন:

‎ মোহাম্মদপুর-আদাবরে গভীর রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১০০
মোহাম্মদপুর ও আদাবর থেকে আটককৃতরা। ছবি- ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ‍্যাং, চাঁদাবাজ ও ছিনতাই দমন করতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।
‎
‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
‎
‎স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদক বেড়ে গেছে। এতে সাধারণ বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। আজকে রাতভর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশের অভিযান দেখে বাসিন্দারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। এমন অভিযান অব্যাহত থাকলে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাবে বলে তারা আশাবাদী।
‎
‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এলাকায় কিশোরগ‍্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ব বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত দুই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
‎
‎ডিসি আরও জানান, মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ‍্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারী যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র বা সঙ্গবদ্ধ চক্র কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা অভিযান অব্যাহত রাখব।
‎
‎এসময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদপুর থানার (ওসি) মেজবাহ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর