জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
রাজধানীতে অভিযান চালিয়ে দুই মাদক কারকারিকে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেফতারকৃতরা হলেন- ইসহাক (৩৮) ও জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭)।
তাদেরকে শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে ও বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার ও আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
জানা গেছে, শুক্রবার ভোরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় মুগদা এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে একজনকে গ্রেফতার করেন তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের জানান, তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে সেই এলাকায় মুরগির ব্যবসা করে আসছিলেন। কিন্তু তিনি এই ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিক ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বনানীর মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এমআই