Dhaka Mail Logo

জাতীয়

পল্টন থানায় নতুন ওসি, বদলি ডিএমপির পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

রাজধানীর পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন ওসি নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ডিএমপির এক পরিদর্শককে বদলিও করা হয়েছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

আদেশ অনুযায়ী, পল্টন থানার নতুন ওসি হয়েছেন আরিফুল আলম। তাকে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ থেকে বদলি করা হয়েছে।

 

এছাড়াও আদেশ অনুযায়ী, ডিএমপির সিআরও সংযুক্ত বিভাগ থেকে সংযুক্তের আদেশ প্রত্যাহার করে মো. মাহমুদুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’

এরআগে গত শনিবার (২২ আগস্ট ) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়।

একই সঙ্গে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনুকেও প্রত্যাহার করা হয়েছিল।

ডিএমপির আদেশ অনুযায়ী, তাদেরকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

‎একেএস/এএম