ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রত্যাহার করা হয়েছে।
তাদেরকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট ) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আরও পড়ুন:
হঠাৎ থানায় হাজির স্বরাষ্ট্রমন্ত্রী
আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।
একেএস/এএম




