Dhaka Mail Logo

জাতীয়

২ ভারতীয় নাগরিক বাংলাদেশে নিয়ে এলো বিপুল পরিমাণ 'কুশ' মাদক

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় শাড়ীর আড়ালে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম 'কুশ' মাদক, ৩ লিটার বিদেশি মদ ও ২৪ পিস ভারতীয় শাড়ীসহ তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে তাদেরকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ। গ্রেফতারের সময় তাদের কাছে থাকা তাদের পাসপোর্ট জব্দ করা হয়। তারা উত্তর ২৪ পরগুনার বাসিন্দা বলে জানা গেছে।

780860273_1063495932894908_8517695192900066_n

‎ডিএনসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় দুই নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ, ২৪ পিস ভারতীয় শাড়ী ও ৪ টি স্মার্টফোন, ৪০০ ইউএস ডলার, ১১৭০ থাইল্যান্ডের মুদ্রা (বাথ) ও ১১৭০ ভারতীয় মুদ্রা (রুপি) উদ্ধার করা হয়।

আরও পড়ুন: যাত্রীর পকেটের টাকা ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক

‎ডিএনসি আরও জানায়, তাদেরকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। এ ঘটনার পর তাদের সহযোগী কয়েকজন বাংলাদেশীকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

একেএস