রাজধানীর কমলাপুরে এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় মোহাম্মদ রাশেদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কমলাপুর এলাকায় বলাকা বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রাশেদ। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় কমলাপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তাকে আটক করেন।
ট্রাফিক-সবুজবাগ ট্রাফিক জোন সূত্র জানায়, পালানোর সময় রাশেদকে আটক করা হয়। আটক রাশেদকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এআর




