নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় নানান অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ আগষ্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১টি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জালনোট, ৯টি মোবাইলফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২ টি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একেএস/এআরএম