জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, সোমবার রাত ৯ টা ৫০ মিনিটের দিকে সিটিটিসির প্রতিরোধ আভিযানিক টিম নিউ মার্কেট ২ নম্বর গেটের সামনে দায়িত্বরত ছিল। এ সময় ছিনতাইকালে আজিজুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারকৃতকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এআরএম