Dhaka Mail Logo

জাতীয়

বৃহত্তর কুষ্টিয়ার পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকার উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) মহ. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তারা হলেন—

১. অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতর।

২. মো. সাইদুর রশিদ, বিসিএস (বন), ২২তম ব্যাচ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়।

৩. খন্দকার জাকির হোসেন, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও পরিচালক, দুর্নীতি দমন কমিশন।

৪. হাছিনা বেগম, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও সদস্য (প্রশাসন ও অর্থ), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

৫. ফারজানা আহমেদ, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

৬. খোন্দকার ফরহাদ আহমেদ, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন।

৭. নাজিয়া ইসলাম, বিসিএস (প্রশাসন), ২৪তম ব্যাচ, যুগ্মসচিব ও পরিচালক, আইএমইডি।

৮. আক্তারুন্নাহার, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়।

৯. রোকসানা রহমান, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

১০. ড. মোছা. শিরিন শবনম, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, অর্থ বিভাগ।

আরও পড়ুন

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা

১১. ড. মো. আব্দুল লতিফ, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব, স্বাস্থ্যসেবা বিভাগ।

১২. মো. রুহুল আযম, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব।

১৩. মো. নাজমুল হক, বিসিএস (প্রশাসন), ২৫তম ব্যাচ, যুগ্মসচিব ও কমার্শিয়াল কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ কোরিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পারস্পরিক মতবিনিময় করেন।

বক্তারা বলেন, বৃহত্তর কুষ্টিয়ার এসব কৃতি কর্মকর্তার পদোন্নতি শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বৃহত্তর কুষ্টিয়াবাসীর জন্যও গর্বের বিষয়। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফোরামের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।

জেবি