Dhaka Mail Logo

জাতীয়

‘আস্থা রাখুন, বিএনপি জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে’ 

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিষ্কারভাবে বলছি, ইনশা আল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন… বিএনপি আপনাদের সঙ্গে ছিল, আছে, এবং ভবিষ্যতেও বিএনপি বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এক সমাবেশে এ কথা বলেন সরকারপ্রধান।  

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতদিন টিকে থাকবে, ততদিনই জনগণের জন্য কাজ করে যাবে। দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে বিএনপি।  

তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করেছে; এই সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির ওপরে। সেই আস্থা রক্ষার্থে বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে।

তারেক রহমান বলেন, কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায় রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়। তাদের চাকরি-বাকরি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী।

আজকে শপথ গ্রহণ করি, সকলে প্রতিজ্ঞা করি যে—দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে; তাদেরকে জনগণ সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।

774241819_1045889158236991_2242136868422507713_n

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ এখন আইনের শাসন চায়, দেশের মানুষ কর্মসংস্থান চায়, দেশের মানুষ তার সন্তানদের জন্য শিক্ষা চায়, দেশের মানুষ তার পরিবারের জন্য স্বাস্থ্য সুবিধা চায়।

এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে, তাহলে ধৈর্য ধরতে হবে। একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে।

সরকারপ্রধান তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে—আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা এবং সে কারণে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করছি? ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি আমরা শুরু করেছি, যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি।

এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে। তাই তো নাকি? ঠিক। আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন। 

773483692_1073194658985050_2245291784454251106_n

অনুষ্ঠানের সংসদ সদস্য ফজলুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যাচ্ছেন কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন যান। সেখান থেকে দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে গিয়ে জাতীয় মৎস্য পক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জাতীয় মৎস্যপদক বিতরণ করবেন তিনি।

এদিন সরকারপ্রধানের আরও দুটি কর্মসূচি রয়েছে: শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি।

এআরএম