রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈ‌রির তা‌গিদ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

সরকার প্রধানের ভারত সফর নি‌য়ে সরকা‌রের অবস্থান তু‌লে ধ‌রে শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদিহত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।  

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর