নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
বদলির আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- হুসাইন মুহাম্মাদ ফারাবী সহকারী পুলিশ কমিশনারকে (মতিঝিল জোন) বদলি করে সহকারী পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) গোয়েন্দা- উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। এছাড়াও, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), কল্যাণ ও ফোর্স বিভাগে কর্মরত মো. সাকিবুল আলম ভুঁইয়াকে সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) বদলি করা হয়েছে।
পাশাপাশি, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসমেত জাহানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (নারী পুলিশ), কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আশিক মোল্লা কে সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একেএস/এমআই