বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিপ্লব-ইকবাল-রুহানীসহ আলোচিত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

বিপ্লব-ইকবাল-রুহানীসহ আলোচিত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
বরখাস্ত হওয়া ছয় পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আওয়ামী লীগের আমলে আলোচিত ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি আদেশে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন বিপ্লব কুমার সরকার, কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

আরও পড়ুন

৩ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

ছয় কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক।

সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। জুলাই আন্দোলনের সময় ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না’- মন্তব্য করা মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর