Dhaka Mail Logo

জাতীয়

বাসের টিকিট বাতিলে দ্রুত টাকা ফেরত দেবে বিডিটিকেটস

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

অনলাইনে বাসের টিকিট বুকিংয়ের পাশাপাশি টিকিট বাতিল হলে দ্রুত অর্থ ফেরতের সুবিধা দিচ্ছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্‌ম বিডিটিকেটস।

প্রতিষ্ঠানটি বলছে, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই টিকিট কেনা, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে পারবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিডিটিকেটস জানায়, তাদের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের শীর্ষস্থানীয় বাস অপারেটরদের টিকিট ২৪ ঘণ্টা বুক করা যায়। যাত্রীরা পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে মাত্র কয়েক মিনিটেই টিকিট নিশ্চিত করতে পারেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা নিজেরাই টিকিট বাতিল করতে পারবেন। টিকিট বাতিলের পর দ্রুত রিফান্ডের ব্যবস্থাও রয়েছে। ফলে অর্থ ফেরত পেতে কাউন্টারে যেতে হয় না বা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না।

এছাড়া আগে থেকেই যাওয়া-আসার পরিকল্পনা থাকলে একই সঙ্গে রিটার্ন টিকিট বুক করার সুবিধাও রয়েছে। উৎসব, সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন বিশেষ উপলক্ষ্যে গ্রাহকদের জন্য নিয়মিত মূল্যছাড় ও নানা অফার দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সব ধরনের ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনা করে বিডিটিকেটসের অ্যাপ ও ওয়েবসাইট আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এতে টিকিট বুকিং, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হয়েছে।

টিকিট-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সেবাসমূহ, রিফান্ড নীতিমালা এবং চলমান অফার সম্পর্কে বিস্তারিত তথ্য বিডিটিকেটসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

এমআর/এএম