বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ঈদে আসা-যাওয়ার রিটার্ন টিকিট সুবিধা অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

ঈদে আসা-যাওয়ার রিটার্ন টিকিট সুবিধা অনলাইনে

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের জন্য আসা-যাওয়ার (রিটার্ন) বাস টিকিট একসঙ্গে কাটার সুবিধা চালু করেছে দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বিডিটিকেটস। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের বিভিন্ন রুটে একসঙ্গে বহু বাস অপারেটরের টিকিট এখন একই প্ল্যাটফর্ম থেকে নেওয়া যাচ্ছে। এতে কাউন্টারে না গিয়ে ঘরে বসেই যাত্রীরা যাওয়া ও ফেরার টিকিট বুক করতে পারছেন।


বিজ্ঞাপন


ঈদ মৌসুমকে ঘিরে প্রতি বছরই রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায়। এ সময় অনেক যাত্রীকে আলাদা করে যাওয়া ও ফেরার টিকেট সংগ্রহে ভোগান্তিতে পড়তে হয়। সেই ঝামেলা কমাতেই নতুন এই রিটার্ন টিকেট সুবিধা চালু করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

কোম্পানিটি আরও জানায়, তাদের সেবায় তাৎক্ষণিক টিকিট নিশ্চিতকরণ, আসন নির্বাচন সুবিধা এবং সার্বক্ষণিক গ্রাহক সহায়তা রয়েছে। এতে যাত্রীরা অতিরিক্ত ভাড়া বা দালালচক্রের ঝামেলা ছাড়াই টিকিট বুক করতে পারছেন।

যাত্রীরা চাইলে বিডিটিকেটসের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট বুক করতে পারবেন।  -বিজ্ঞপ্তি 
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর