Dhaka Mail Logo

জাতীয়

প্রতিদিন কখন খুলবে জুলাই জাদুঘর, সাপ্তাহিক বন্ধ কবে

ঢাকা মেইল ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অনলাইনে আগাম টিকিট সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশের সুযোগ পাবেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত জাদুঘর খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার খোলা থাকবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে জাদুঘর বন্ধ থাকবে। টিকিটের জন্য আবেদনের জন্য www.july36.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে। 

july_jadughar_dmail

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। টিকিট কেবল অনলাইনে সংগ্রহ করা যাবে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য টিকিট বুক করতে হবে। বুকিংয়ের সময়ই দর্শনার্থীরা তাদের প্রবেশের নির্ধারিত সময় জানতে পারবেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। পরে সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Screenshot_2026-08-06_095324

সরকারের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআই