নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০১:১০ পিএম
দেশের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও নতুন প্রকল্প অনুমোদনের বিষয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং নতুন প্রকল্প অনুমোদনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয় গত ৯ জুন। ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন পায়।
আজকের সভায়ও বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য বিবেচনা করা হতে পারে। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য জানানো হবে।
এএইচ/এমআই