images

জাতীয়

নতুন সচিব পেল শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৬, ১২:০৬ এএম

দুজন সচিবের দফতর পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ওবায়দুর রহমানকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে অবসরে যাওয়া আব্দুন নাসের খানের পিআরএল বাতিল করে ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

জেবি