বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

ADMIN
জনপ্রশাসনে বড় পদোন্নতি। ছবি: সংগৃহীত

জনপ্রশাসনে বড় পরিসরে পদোন্নতি পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা। সহকারী সচিব পদ থেকে তাদের সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত করে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন-ভাতা প্রাপ্য হবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শিগগিরই প্রশাসনে বড় রদবদল: ‘পছন্দের’ কর্মকর্তা খুঁজছেন মন্ত্রী-এমপিরা

এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (e-mail: [email protected])।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন। 

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর