images

জাতীয়

রাজধানীতে ১১০৫ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রসুল খান (২৬) ও মোছা. মহিতুন নেছা (৬২)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, রোববার (৭ জুন) দিবাগত রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার দুজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এমআই