সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

১৫ হাজার পিস ইয়াবা ও ট্রাকসহ মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদকরাজধানীতে ১৫ হাজার পিস ইয়াবা ও মিনি ট্রাকসহ মোরশেদ কামাল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২৮ জানুয়ারি) ডিবির সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার জেলা থেকে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকায় ঢুকেছে এবং মাদক কারবারিরা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী ফনিক্স টাওয়ারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে মোরশেদ কামাল নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে ডিবি।

মোরশেদ কামালের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এমআইকে/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর