images

জাতীয়

কুর্মিটোলায় ৫০ শয্যার আইসিইউ সেন্টার উদ্বোধন করলেন জুবাইদা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) হাসপাতালটিতে ৫০ শয্যার একটি অত্যাধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান।

আইসিইউ ইউনিটের পাশাপাশি সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটিতে একই সাথে একটি 'প্যাথলজি প্যাভিলিয়ন' ও গ্যাস্ট্রোলিভার সেন্টার সেন্টার স্থাপন করা হয়।

pic

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই আধুনিকায়ন কার্যক্রমটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জিয়া হায়দার।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিইউ/এমআই