জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১২টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ১০০টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ৩৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ৭টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৬৫টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানকালে মোট ৩১৯টি গাড়ি ডাম্পিং ও ১৫০টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এমআইকে/এমআই