images

জাতীয়

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় শুক্রবার সকাল ৭টায় এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি বিদেশি পিস্তল।

আইএসপিআর আরও জানায়, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

একেএস/এমআই