শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে জার্মান প্রযুক্তির অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

শেয়ার করুন:

bogra
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে জার্মান প্রযুক্তির অস্ত্রসহ যুবক আটক। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে জার্মানির তৈরি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় সাজ্জাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।


বিজ্ঞাপন


সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বয়রা দীঘি এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সাজ্জাদ হোসেনের হেফাজত থেকে বিদেশি (জার্মান তৈরি) অস্ত্রটি উদ্ধার করা হয়। নাশকতার প্রস্তুতির অভিযোগে তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

আটক সাজ্জাদ হোসেনকে বর্তমানে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং এর সাথে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এলাকায় এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর